ভারতীয় সংবাদসংস্থা এএনআই বলছে, বুধবার বার্মার শিবকর কুদলা গ্রামের বিমান বাহিনীর ঘাঁটির কাছে যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই বিধ্বস্ত হয়েছে। বিমানের উভয় পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।
বিমান বিধ্বস্তের এ ঘটনায় কুদলা গ্রামের একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় মিগ-২১ এর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।