প্রার্থী এস এম শাহজাদা সাজুর নৌকার প্রচার মিছিলে দশমিনা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে বাংলাদেশ বিমান শ্রমিক লীগের সভাপতি মোঃ মশিকুর রহমান (লিটন) ঢালী।
মশিকুর নৌকার বিজয় নিশ্চিত করতে সাধারণ ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় মশিকুর বলেন, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, শাহজাদা সাজুর মার্কা, শান্তির মার্কা নৌকার পক্ষে আমরা এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন।