নাবিলা বললেন, ‘গত ৮ এপ্রিল আমার জন্মদিন ছিল। অমিতাভ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, তোমার জন্মদিনে কোনো উপহার দিতে পারলাম না। কিন্তু একটি উপহার তোমায় দেব। সেটা হলো, তুমি আমাদের ‘‘আয়নাবাজি’’তে নায়িকা হিসেবে কাজ করবে।’
নাবিলা আরও বলেন, ‘ছবির চরিত্রের সঙ্গে আমার বাস্তব চরিত্রের মিল রয়েছে। অনেক ভেবেচিন্তে ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে।’
‘আয়নাবাজি’তে চঞ্চল চৌধুরী ও নাবিলার সঙ্গে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, হীরা চৌধুরী প্রমুখ। কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নিবেদিত ‘আয়নাবাজি’র নির্বাহী প্রযোজক এশা ইউসুফ। কাহিনি লিখেছেন সৈয়দ গাউসুল আলম শাওন। চিত্রনাট্য তৈরি করেছেন অনম বিশ্বাস। সংলাপ লিখেছেন অনম বিশ্বাস ও আদনান আদীব খান।