বিমান যাত্রীকে দড়ি দিয়ে বেধে লন্ডন থেকে সিলেট এনে পুলিশে সোপর্দ

ফ্লাইটের ভেতর মাতলামি করার অভিযোগে এক যাত্রীকে দড়ি দিয়ে বেধে লন্ডন থেকে সিলেট আনার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। দীর্ঘ দশ ঘন্টার আকাশ পথে ওই যাত্রীর উন্মত্ততায় গোটা ফ্লাইটের যাত্রীরা ছিল ত্যক্ত বিরক্ত। বৃটেন প্রবাসী এই সিলেটীর নাম জিয়া (৪০)। সিলেট নামার পর তাকে পুলিশ ডেকে সোপর্দ করা হয়। গত ৩০ ডিসেম্বর ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও বিমান অত্যন্ত ধৈর্যের সঙ্গে সুকৌশলে ওই যাত্রীর মাতলামি সামাল দিয়েছে। এটা আমাদের জন্য একটা বিব্রতকর ঘটনা।

তবে ওই ফ্লাইটে থাকা এমডির ভাই ক্যাপ্টেন মাকসুদের আচরণেই এই যাত্রী আরও ভয়ংকর হয়ে ওঠেন। যা আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি করে বলে জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে- ওইদিন লন্ডন থেকে সরাসরি সিলেটের ফ্লাইটে (বিজি-০০২) ওঠেই মাতলামি শুরু করেন। তিনি ইকনমি ক্লাসের যাত্রী হয়েও জোর করে বিজনেস ক্লাসে বসেন এবং সিভাস রিগ্যাল ব্র্যান্ডের হুইস্কি চান। কেবিন ক্রু তাকে এ ব্র্যান্ড নেই- জানানোর পরই তিনি বেশ উচ্চবাচ্য শুরু করেন। তিনি গো ধরে বিজনেস ক্লাসেই বসে থাকেন। এক পর্যায়ে তাকে বিজনেস ক্লাস ছেড়ে ইকনোমি ক্লাসের (মিড রো) ৪২নং আসনে বসতে বাধ্য করা হয। এরপরই তিনি শুরু করেন অস্বাভাবিক আচরণ। কেবিন ক্রুদের সহ পাশের দুজন যাত্রীর সৃেঙ্গও তার বচসা চলে। এক পর্যায়ে জিয়া আরও ভয়ংকর হয়ে পাশের এক যাত্রীকে ঘুষি মারেন এবং পরণের জামা ছিড়ে ফেলেন।

এ পরিস্থিতি সামাল দিতে ক্যাপ্টেন মাকসুদ ককপিট থেকে ছুটে এসে চিৎকার করে জিয়াকে পুলিশে সোপর্দের ভয় দেখান। এতেও তিনি দমেন নি। তখন ক্যাপ্টেন তাকে জার্মানিতে ফ্লাইট ল্যান্ড করে পুলিশে সোপর্দ করার মতো হুমকি দেন। এ এরপর জিয়া কিছুটা দমেন। কিন্তু আধা ঘন্টা পরই তিনি আবার নিজের সিট ছেড়ে সবাইকে গালিগালাজ করতে থাকেন। তখন কেবিন ক্রু সিনহা ও আফসান শাহীনসহ অন্যান্যরা ছুটে তাকে সামলানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে তাকে দড়ি দিয়ে বাধতে বাধ্য হন। এমন মাতলামির দৃৃশ্য ধারণ মোবাইলে ধারণ করেছেন কমপক্ষে অর্ধ শতাধিকা যাত্রী। শুক্রবার সকালে প্রথম এই ভিডিও আপলোড করা হয় ফেসুবকসহ অন্যান্য সাামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়- জিয়া বার বার সিট থেকে ওঠে দাঁড়িয়ে দৌড় দেবার চেষ্টা করেন। তখন তাকে পাশের আসনের যাত্রীসহ কেবিন ক্রুরা শান্ত করতে ব্যর্থ হন। তাকে জাপটে ধরে সিটে বসিয়ে রাখতে গিয়ে গলদঘর্ম হয়ে পড়েন তিনজন কেবিন ক্রু। এক পর্যায়ে ফ্লাইটের পেছন থেকে দড়ি এনে তাকে দুজন কেবিন ক্রু জোর করে বাধতে গিয়ে পড়ে যান। গায়ের জোরে তাকে ঘাড় চেপে সিটে বসিয়ে রাখার চেষ্টা করার সময় তিনি মাথা দিয়ে এক কেবিনক্রুর পেটে গুতো মারেন। এ সময় অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকেন।
এ বিষয়ে বিমানের কেবিন ক্রু আফসান শাহীন এভিয়েশন নিউজকে বলেন, এই যাত্রীর জন্য গোটা ২৮০যাত্রীর ঘুম হারাম হয়েছে।

বিমানের সব ক্রুদেরকে তাকেই সামলানোর কাজে পেরেসানিতে ছিল সিলেট নামার আগ পর্যন্ত। তাকে নিয়ন্ত্রনে রাখতে গিয়ে বিঘ্নিত হয়েছে সব যাত্রীর সাধারণ সেবা। যেটা যাত্রীরাও অনুধাবন করে কেবিন ক্রুদের পাশে দাঁড়িয়ে সহমর্মীতা প্রকাশ করেছে। সিলেট নামার পর ডাকা হয়- বিমান সহ বিমানবন্দরের বিভিন্ন ইউনিটের নিরাপত্তাকর্মীদেরকে। তাদের সবার উপস্থিতিতে জিয়াকে বিমানের নিরাপত্তাকর্মীর কাছে তুলে দেন জুনিয়র পার্সার হাফিজ।
এদিকে জিয়াকে দড়ি দিয়ে বাধার দৃশ্য ভাইরাল হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন লিখেছেন, সভ্যতার এই সময়ে এসে বিমানের ভেতর একজন যাত্রীকে জোরপূর্বক কোরবানির গরুর মতো দড়ি দিয়ে বেঁধে সিটের নিচে শুইয়ে রাখার দৃশ্য চরম অমানবিক। এটা কিছ্রুতেই মেনে নেয়ার মতো। দড়ি না দিয়ে না বেঁধে তাকে হাতকড়া লাগিয়েও সরাসরি পুলিশে দিতে পারতো বিমান।
অপর একজন লিখেছেন, এক সময় উড়োজাহাজের ভেতর এ ধরণের উচ্ছৃঙখল যাত্রীদেরকে সামাল দেয়ার জন্য দড়ি দিয়ে বাধার প্রচলন ছিল। কিন্তুু আজকের এই ডিজিটাল বাংলাদেশে এসে এখনো সেই মান্ধাত্মার আমলের মতোই দড়ি থেরাপি দেয়াটা সহ্য করার মতো নয়।
এ বিষয়ে এমডি মোসাদ্দিক আহমেদ বলেছেন, বিমানে এখনো হ্যান্ডকাপ ব্যবহারের প্রচলন শুরু হয়নি। আগের মতো দড়ি দিয়েই এধরণের উচছৃখল যাত্রীকে নিয়ন্ত্রনে রাখতে হয়।

Comments (0)
Add Comment