ভ্যালন্টোইন ডে উপলক্ষে বিমানের ৬ আন্তজাতিক রুটে বিশেষ ছাড়
বিশেষ প্রতিনিধি : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্যালেন্টাইন ডে (ভালবাসা দিবস) উপলক্ষে ভ্রমন পিপাষু যাত্রীদের জন্য এবং দেশি বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে বিমানের ৬ আন্তজাতিক রুটে ১ ফেব্রয়ারী থেকে বিশেষ ছাড়ে ভাড়া অফার দিযেছে। দিবসটির প্রতি ভালোবাসা জানিয়ে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই আকাশ পরিবহন সংস্থা। এই অফার আগামী ১৪ফেব্রয়ারী ২০১৯ র্পযন্ত চলবে। বিমানের এই রুট গুলো হলো ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-কাঠমুন্ডু, ঢাকা-সিংগাপুর, ঢাকা-ব্যাংকক, ঢাকা-কোলকাতা ও ঢাকা-ইয়াংগুন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার জানান, বিমানের সকল সেলস্ সেন্টার, ট্রাভেল এজেন্ট, কলসেন্টার এবং বিমানের ওয়েবসাইট থেকে এই অফারের টিকিট কাটা যাবে। এই অফারে ভ্রমন করতে ১৪ ফেব্রয়ারী ২০১৯ এর মধ্যে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে। এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন www.biman-airlines.com অথবা- ৮৯০১৬০০ এক্সটনেশন – ২৭১০ ও ২৭১১ অথবা সরামরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩-১৬ যোগাযোগ করা যেতে পারে।