বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান বলেন, তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত এই অবৈধ সরকার পুরোটাই মানসিক ভারসাম্য হীন হয়ে হিতাহীত জ্ঞান ভূলে গিয়েছে। তা না হলে দেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপির মত একটি বৃহত ও জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসনকে কি ভাবে গাড়ি পোড়ানোর মত ঠুনকো মামলায় জড়িয়ে চার্জ গঠন করা হয়।
নেতৃদ্বয় অবৈধ সরকারের অর্বাচীন ব্যক্তিদের হুশিয়ার করে দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ছাত্রদলের নেতা-কর্মীরা রুখে দিবে এবং এই ঘৃন্য ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙ্গে ফেলবে।