এপিবিএন এর সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার আলমগীর হোসাইন শিমুল জানান, গতকাল সকাল ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ ফাইট কুয়ালালামপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সকাল ৭টার দিকে ইসমাইল হোসেন লিখন ২নং ক্যানোপি অতিক্রমের সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এ সময় তার দুপায়ের পাতার নিচে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ২টি স্বর্ণবার জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।