মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকেও ডিজিটাল হজ ব্যবস্থাপনায় রূপান্তরিত করা হয়েছে। এছাড়া হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বছর প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করতে যাচ্ছে।
মন্ত্রী জানান, ২০১৬ সালের হজচুক্তি অনুসারে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১ হাজার ৭৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এ বছরের হজচুক্তি অনুসারে অনুমোদিত প্রত্যেক হজ এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ জন হজযাত্রী প্রেরণ করতে হবে। এছাড়া, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের হজযাত্রীদেরকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবির মাধ্যমে টাকা জমা দিয়ে কোরবানি দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।