‘হুঙ্কার দিলেও বিএনপি নেতারা মাঠে ছিল না’

‘হুঙ্কার দিলেও বিএনপি নেতারা মাঠে ছিল না’

ঢাকার দুই সিটি নির্বাচনে বিজয়ী নারীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, নতুন মেয়ররা খুবই যোগ্য। তাদের ইশতেহার বাস্তবায়নে সরকার সর্বোচ্চ সহায়তা করবে।

পরিচ্ছন্ন ও মশামুক্ত ঢাকা গড়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, আশা করি তারা তা বাস্তবায়ন করবেন, কথা রাখবেন। তিনি বলেছেন, বিএনপির নেতারা অনেক হুঙ্কার আর আওয়াজ দিলেও তাদের মাঠে পাওয়া যায়নি।

ভোটের লড়াইয়ে ডাঁকসাইটে নেতারা মাঠে না থাকায় আমরা বিস্মিত হয়েছি। বিএনপির দুই প্রার্থী একাই লড়ে গেছেন। মাসজুড়ে বিএনপির ইভিএমবিরোধী প্রচারে জনগণ বিভ্রান্ত হয়েছেন।

রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডির বাসভবনে ১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে নাসিম আরও বলেন, মুজিববর্ষের শুরুতে স্বাধীনতার পক্ষের শক্তির এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিজয় গণতন্ত্রের বিজয়, স্বাধীনতার পক্ষের শক্তির বিজয়।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিএনপির নির্বাচনবিরোধী চরিত্রের কারণে ভোটার উপস্থিতি কম ছিল মন্তব্য করে তিনি বলেন, তারা ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করেছিল।

বিএনপির হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, আনাকাক্সিক্ষত হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। হরতালের নামে বিএনপি প্রহসনের নাটক করছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ সহিদুল ইসলাম, গণআজাদী লীগের সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায় প্রমুখ।

Comments (0)
Add Comment