বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে ভারতের দূতাবাসের ফেসবুক পেজের তথ্যে জানায়, ভারতের একটি বিশেষ বিমানে ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে নিয়ে আসা হয়েছে।
ভারতের ওই বিশেষ বিমানটি তাদের নাগরিদের ফেরত আনার জন্য গিয়েছিল। তাদের সঙ্গে ২৩ জন বাংলাদেশি নাগরিককেও নিয়ে আসা হয়। তারা এখন দিল্লিতে আছেন।
ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের অন্যান্য ভারতীয় নাগরিকদের মতোই কিছুদিন সেখানে (ভারতে) আলাদাভাবে (কোয়ারেন্টাইনে) থাকতে হবে।