যাত্রীদের করোনা স্ক্রিনিংয়ে শাহজালালে টাস্কফোর্স

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা ভাইরাস স্ক্রিনিংয়ের জন্য স্বাস্থ্যকর্মীদের সহায়তা করতে টাস্কফোর্স গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ মার্চ) এই টাস্ক পোর্স গঠন করা হয়। ২৭ সদস্যের এই টাস্ক ফোর্সের প্রধান হলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আ হ ম তৌহিদুল আহসান।

টাস্কফোর্স প্রসঙ্গে আ হ ম তৌহিদুল আহসান বলেন, ‘বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজে সহায়তা করতে এই টাস্ক ফোর্স করা হয়েছে। যাত্রীদের চাপ সামলে স্বাস্থ্যকর্মীরা যেন সঠিকভাবে করোনা ভাইরাসের স্ক্রিনিং করতে পারে, সেটি নিশ্চিত করতেই এই টাস্ক ফোর্স কাজ করবে।

Comments (0)
Add Comment