গত রবিবার বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারকে এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি কেরেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ্ব শাখার জারি করা এক আদেশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
হজ্ব শাখার জারি করা আদেশে বলা হয়েছে, চলতি ২০১৪ সাল বা ১৪৩৫ হিজরী সালে বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্বযাত্রীদের সৌদি আরবে বাড়ি ভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য হজ্বযাত্রী প্রতি ৬ হাজার ৮০০ সৌদি রিয়াল অথবা সমমানের বাংলাদেশি টাকা সৌদি আরবে স্থানান্তরে সরকার অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশের ব্যাংকগুলোতে এক সৌদি রিয়াল ২১ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে ৬ হাজার ৮০০ সৌদি রিয়াল কিনতে খরচ হবে এক লাখ ৪২ হাজার ৮০০ টাকা।