প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রামণ রোধে দক্ষিণ আফ্রিকায় লকডাউনের প্রথম সকালে দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে।
একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ওয়েস্টার্ন কেপ (কেপটাউন) প্রদেশে আজ ২৭ মার্চ সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্যমন্ত্রী জুয়েলীনি এমকিজে সংবাদ সম্মেলনে বলেছেন, আজ সকালে আমরা দক্ষিণ আফ্রিকানদের ঘুম থেকে জাগ্রত করলাম দুঃখজনক সংবাদ দিয়ে।
করোনাভাইরাস আক্রান্ত ৯২৭ জন নাগরিকদের মধ্যে আমাদের প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। মন্ত্রী করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন।