সোমবার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি।

আগামী সোমবার দেশের সব জেলা ও মহানগরীতে এই কর্মসূচি পালন করবে বিএনপি।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কমসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

Comments (0)
Add Comment