সোমবার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

Bnp_logo1459600182বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি।

আগামী সোমবার দেশের সব জেলা ও মহানগরীতে এই কর্মসূচি পালন করবে বিএনপি।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কমসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.