বহরের দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহত্ এয়ারলাইনারটি জানিয়েছে, এয়ার এশিয়ার দুজন প্রতিষ্ঠাতার নামে ৫৫ কোটি ৯০ লাখ নতুন শেয়ার ইস্যু করা হবে। তারা হলেন গ্রুপটির প্রধান নির্বাহী টনি ফার্নান্দেজ ও চেয়ারম্যান কমরুদ্দীন মেরানুন। প্রস্তাবিত শেয়ার ইস্যু প্রক্রিয়ায় মূল পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবে সিআইএমবি ইনভেস্টমেন্ট ব্যাংক ও আরএইচবি ইনভেস্টমেন্ট ব্যাংক। এয়ার এশিয়া আশা করেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যেই প্রক্রিয়াটির কাজ শেষ করা সম্ভব হবে।
গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ১৩ কোটি ২০ লাখ ডলার। ডিসেম্বর ২০১৫ শেষে এয়ারলাইনারটির বহরে মোট ১৭০টি এ৩২০ উড়োজাহাজ ছিল।