দক্ষিণ আফ্রিকার করোনা রুখতে  মাঠে নেমেছে ৭৩ হাজার সেনা

দক্ষিণ আফ্রিকায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহযোগিতা করতে নতুন করে ৭৩ হাজার অতিরিক্ত সেনাসদস্য মাঠে নেমেছে।

প্রিটোরিয়া প্রতিরক্ষা অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছেন, লকডাউনের শুরু থেকে পুলিশকে সহযোগিতা করতে যেসব সেনাসদস্য মাঠে কাজ করছে, এদের সঙ্গে নতুন করে ৭৩ হাজার সেনাসদস্য মাঠে নামানো হয়েছে। যেহেতু প্রতিদিন দেশে করোনভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে, তেমনি মহামারী নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্হা গ্রহন করতে এবং লকডাউন শতভাগ কার্যকর করতে এ ব্যবস্হা নেয়া হয়েছে।

লকডাউন বৃদ্ধি পাওয়ায় বিশেষত কৃষাঙ্গরা লকডাউন আইন অমান্য করায় সরকার সেনাসদস্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবেলার লড়াইয়ে সেনাবাহিনী মোতায়েনের ফলে সরকারের সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে ৪.৫ বিলিয়ন রেন্ড।

Comments (0)
Add Comment