চলতি সপ্তাহে কাতার এয়ারওয়েজে ঢাকা ছাড়ছেন ফ্রান্সের নাগরিকরা

টিকেটের দাম পড়বে প্রায় ১৪৭৫ ইউরো

করোনাভাইরাসে লকডাউন হয়ে বাংলাদেশে আটকে পড়া ফ্রান্সের নাগরিকদের জন্য ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঢাকা-প্যারিস বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।

চলতি সপ্তাহে ২৫০ জনকে যাত্রীবাহী বিমানে করে ফ্রান্সে নিয়ে যাওয়া হবে। কাতার এয়ারওয়েজ থেকে ভাড়া নেওয়া এই বিশেষ ফ্লাইট ঢাকা থেকে দোহা হয়ে প্যারিস পৌঁছাবে।

বিমান টিকেট নিজে বহন করতে হবে। টিকেটের দাম পড়বে প্রায় ১৪৭৫ ইউরো। দাম কার্ড দিয়ে পরিশোধ করতে হবে। এই বিশেষ ফ্লাইটে ফ্রান্সে ফিরতে চাইলে এই ইমেইলে admin-francais.dacca-amba@diplomatie.gouv.fr দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে।

Comments (0)
Add Comment