করোনা আক্রান্ত রেকর্ড সংখ্যক রোগী সুস্থ ইতালিতে

করোনার ছোবল থেকে মুক্তির প্রহর গুনছে ইতালি। এই প্রথম ইতালিতে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪ হাজার ৬শ ৯৩ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দুই শ’ ৮৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১৯শ’ মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ পাঁচ হাজার ছাড়িয়েছে।

লকডাইন শিথিল করা নিয়ে সংসদে ভোটাভুটি হয়েছে বৃহস্পতিবার। পক্ষে ১৬১ এবং বিপক্ষে ১১২ ভোতে তা পাস হয়।

ইতালিতে ক্ষতিগ্রস্ত খাতের মধ্যে প্রথমেই রয়েছে পর্যটন খাত। আর এই পর্যটন খাতের সাথে জড়িয়ে আছে বাংলাদেশি প্রবাসীরা। তাই সরকার এদিকে দৃষ্টি দিলে বাংলাদেশিরাও উপকৃত হবে।

আগামী সপ্তাহে দুটি আন্তর্জাতিক এয়ারপোর্ট খুলে দেয়া হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.