মালদ্বীপে আটকা পড়া ২০০ বাংলাদেশীকে নিয়ে সন্ধ্যায় ঢাকা আসবে মালদ্বীপ এয়ার

এভিয়েশন নিউজ রিপোট : করোনাভাইরাস পরিস্থিতির কারণে মালদ্বীপে কর্মক্ষেত্রে যোগ দিতে না পারা এবং বেড়াতে গিয়ে আটকা পড়া ২০০ বাংলাদেশিকে বুধবার দেশে ফিরিয়ে আনবে মালদ্বীপিয়ার এয়ারলাইন্স। সন্ধ্যা সোয়া ৬টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শাহজালাল বিমান বন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান এভিয়েশন নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মালদ্বীপিয়ান এয়ার সুত্রে জানাগেছে ফেরার পথে তারা মাত্র ২ জন পেসিঞ্জার নিয়ে যাবে। এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে মালদ্বীপে কর্মক্ষেত্রে যোগ দিতে না পারা ৭০ বাংলাদেশিকে রবিবার (১৮ মে) দেশে ফিরিয়ে এনেছে বিমানবাহিনীর একটি সি-১৩০বি পরিবহন উড়োজাহাজ।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিমানবাহিনীর ১৯ জন ক্রুর সমন্বয়ে মিশনের নেতৃত্ব দেন এয়ার কমোডর এমএ আউয়াল হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন উড়োজাহাজের মাধ্যমে করোনাভাইরাসের কারণে কর্মহীন ৭০ প্রবাসী বাংলাদেশি নাগরিককে মালদ্বীপ থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

এসব প্রবাসী বাংলাদেশি মালদ্বীপে বৈধভাবে বসবাস করে আসছিলেন বলে জানান আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

তিনি বলেন, মালদ্বীপে বসবাসরত এসব প্রবাসী বাঙালিরা করোনাভাইরাসে আক্রান্ত নন। যথাযথ মেডিকেল চেক-আপের মাধ্যমে বিষয়টি সুনিশ্চিত করার পর তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শুভেচ্ছা সামগ্রী ও মালদ্বীপে কর্মরত ১১ বাংলাদেশি চিকিৎসককে জরুরি ভিত্তিতে কর্মস্থলে পাঠানোর লক্ষ্যে শনিবার বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন উড়োজাহাজটি ঢাকা ত্যাগ করেছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.