সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে নতুন সুযোগ

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আকামা (বাসস্থান ও কর্মসংস্থানের অনুমতিপত্র) নবায়নে নতুন সুযোগ চালু করেছে দেশটির সরকার

c। এখন থেকে কোনো বাংলাদেশি কর্মীর মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, তিনি অন্য কোনো নিয়োগকর্তার অধীনে আকামা নবায়ন করতে পারবেন। এতে কোনো আইনগত বাধা থাকবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান সৌদি আরবের মানবসম্পদবিষয়ক উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা। বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র কনস্যুলারবিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ এ এম আলশামেরিও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগসংক্রান্ত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গৃহকর্মী নিয়োগ এবং এসভিপি (SVP) চুক্তি নবায়নের অনুরোধ জানানো হয়। পাশাপাশি সম্প্রতি অনুমোদিত নতুন কর্মী নিয়োগ চুক্তিতে দ্রুত সৌদি সরকারের অনুমোদন চাওয়া হয়।

দুই দেশের মধ্যে কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও কল্যাণবিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে যৌথ টেকনিক্যাল কমিশনের সভা আয়োজনেরও প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশে যৌথ উদ্যোগে একটি ‘সৌদি-বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে আরবি ভাষা, সৌদি আইন, সংস্কৃতি, কর্মপরিবেশ ও প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বৈঠকে স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি (আইটি) ও হসপিটালিটি খাতে দক্ষ ও পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগ সহজ করতে কারিগরি ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির একটি কাঠামো তৈরির প্রস্তাবও উত্থাপন করা হয়।

এ সময় বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট ও আকামা দ্রুত ইস্যু ও নবায়নের অনুরোধ জানায়। একই সঙ্গে ওয়ার্ক পারমিটের বাড়তি ফি দেখিয়ে কিছু নিয়োগকর্তা যে বিলম্ব করছে, তা নিরসনে সহযোগিতা চাওয়া হয়।

জবাবে সৌদি মানবসম্পদবিষয়ক উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বলেন, সৌদি আরব স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে আগ্রহী। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রটেকশন সিস্টেমইনস্যুরেন্স সুবিধা কার্যকর করা হয়েছে।

এছাড়া সৌদি কারাগারে আটক বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য কূটনৈতিক মাধ্যমে পাঠানো হলে সাধারণ ক্ষমার আওতায় তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেয় সৌদি প্রতিনিধিদল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.