হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজ ১৬ টাকা

দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। স্থলবন্দরের বাজারে প্রতিকেজি পেঁয়াজ ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থলবন্দরের তথ্য সুত্রে জানায়, গত সপ্তাহে স্থলবন্দর দিয়ে ভারতীয় ২৭৮টি ট্রাকে ৫ হাজার ৮৮৯ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়। আর চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবসে ৭০ ট্রাকে এসেছে ১ হাজার ৭০০ মেট্টিক টন পেঁয়াজ।

যেহেতু কোরবানি ঈদ সামনে এ সময় পেঁযাজের চাহিদা বেড়ে যায়। এতে করে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে।

তাছাড়া করোনা সংক্রমণরোধে দেশের বিভিন্ন জেলাকে ‘রেড জোন’ ঘোষণা করার কারণে পেঁয়াজের চাহিদাও কমেছে। যার প্রভাবে দাম কমেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.