করোনায় ভিন্নরূপে এভিয়েশন বাণিজ্য, ভোগান্তিতে যাত্রীরা

করোনাভাইরাস মহামারী এভিয়েশন বাণিজ্যের অনেক কিছুই বদলে দিচ্ছে। এখন তারা যাত্রী চাহিদা ও লাভজনক ফ্লাইটগুলো যাচাই বাছাই করে আগে-পরে ছাড়ছে। কোনো ফ্লাইট বাতিল হলে টাকা ফেরতের পরিবর্তে একটি ভ্রমণ ভাউচার ধরিয়ে দেয়া হচ্ছে। কিন্তু সেটাও সবার জন্য কার্যকর নয়। সুতরাং যাত্রীদের মধ্যে সংশয় রয়েই যাচ্ছে। সিটিভি নিউজ।

জুন মাসে ওয়েস্টজেট এয়ারলাইন্স একটি ফ্যামিলিকে ভ্রমণের জন্য বুকিং দিয়েছিল। তাদের যাত্রা করার কথা ছিল ভ্যাঙ্কুভার থেকে কানকুন। পরিবারটি ভ্রমণ নিয়ে খুবই উৎফুল্ল ছিল। শিশুরাও দারুণ আশান্বিত ছিল আনন্দপূর্ণ পারিবারিক ভ্রমণে অংশ নেয়ার জন্য। ওই পরিবারটির ১২ জনের ভাড়া ছিল ১৮ হাজার মার্কিন ডলার। তাদের টিকিট বুকিং দেয়া ছিল করোনাকালের আগে। কিন্তু করোনার কারণে ওই ফ্লাইট বাতিল হয়ে যায়। এখন ওই পরিবারটি বলছে, এয়ারলাইন্স তাদের কাছ থেকে ফ্লাইট বাতিল ফি চাচ্ছে। তাদের আরও তিনহাজার ডলার গুনতে হচ্ছে। যদিও এয়ারলাইন্সের পক্ষ থেকে ফ্লাইট বাতিল হয়েছিল। এভাবে নানাভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে এয়ারলাইন্সগুলো।

কানাডিয়ান ট্রান্সপোর্টেশন এজেন্সি বলছে, টাকা ফেরতের চেয়ে ট্রাভেল ভাউচার অধিকতর যুকিযুক্ত। ট্রাভেল ভাউচার কেউ না নিলে তাকে অভিযোগ দাখিল করতে বলা হচ্ছে।

ওই পরিবারটি এখন তাদের ভাড়ার টাকা ফেরত চাচ্ছে। তারা বলছে, আমরা রিলিফ ব্যাংক নই যে আমাদের কাছ থেকে ফাও টাকা নেয়া হবে। আমরা টাকা ফেরত চাই। টাকার পরিমাণটা আমাদের জন্য অনেক।
রিপোর্টে বলা হচ্ছে, এয়ারলাইন্সগুলোতে যদি এভাবে যাত্রী হয়রানি চলতেই থাকে তাহলে যাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে কি করে। তবে এয়ার কানাডা তাদের যাত্রীদের টিকিটের ভাড়া ফেরত দিচ্ছে তা যতই দামি হোক না কেন। কিন্তু ওয়েস্টজেট তা দিচ্ছে না।

ট্রাভেল এজেন্সি ফ্লাইট সেন্টারসের আমান্ডা গ্রিওয়াল বলছেন, তবে এ দুই এয়ারলাইন্সই আগামী দিনের বুকিংয়ের ক্ষেত্রে ভাল অফার দিচ্ছে। করোনাকালে বাতিল ফ্লাইটের যাত্রীরা যত সুবিধা পাচ্ছে ইতিহাসে এমন আর দেখা যায়নি। যদিও যাত্রীদের কিছু ঝুঁকি থেকেই যায়।

তবে ওই পরিবারটি ১৮ হাজার ডলার ভাড়া ছাড় দিতে চাচ্ছে না, কারণ তারা বুঝতে পারছে আগামীতে এয়ালাইন্সগুলোর অবস্থা অর্থনৈতিকভাবে ভাল যাবে না, এজন্য ভাড়া ফেরতের সম্ভাবনাও নেই। তবে অবশেষে ওই পরিবারের কাছ থেকে ফ্লাইট বাতিলের জন্য ধার্য ফি মাফ করে দিয়েছে ওয়েস্টজেট এবং পুরো ভাড়া ফেরত পেতে আরও ২৭৫০ ডলার ছেড়ে দিতে রাজি হয়েছে পরিবারটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.