‘নগদ’-এ দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা ছাড়াল

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা অতিক্রম করেছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এ ঘোষণা দেন। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম, টিআরএনবি সভাপতি মুজিব মাসুদ, সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপু প্রমুখ।

নগদ এমডি বলেন, চলতি বছরের জানুয়ারিতে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করেছিল ‘নগদ’। মোবাইল ফোন থেকে *১৬৭# নম্বরে ডায়াল করে অ্যাকাউন্ট খোলা পৃথিবীর আর কোথাও সম্ভব না হলেও ‘নগদ’ সেটি সম্ভব করেছে। অথচ একসময় একটি অ্যাকাউন্ট খুলতে কতো কিছুই না করতে হতো। উদ্ভাবনী প্রচেষ্টার এই গতিধারায় প্রতিষ্ঠার মাত্র দেড় বছরের মধ্যে ‘নগদ’ ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এটি আমাদের জন্য অনেক আনন্দের।

বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোনসহ সবরকম পরিষেবার বিল প্রদান কোনোরকম বাড়তি খরচ ছাড়া শুধুমাত্র ‘নগদ’-এ করা যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.