বাংলাদেশিদের শতাধিক দোকান লুটপাট দক্ষিণ আফ্রিকায়

সোমবার গভীর রাতে ব্লুমফন্টেইনের খালিসা, পাম্পিং, রকল্যান্ড, নামিবিয়া এলাকায় শতাধিক দোকানে সশস্ত্র হামলা করে ভাংচুর এবং লুটপাট করেছে কৃষ্ণাঙ্গরা।

এ সময় শত শত বাংলাদেশি প্রবাসী নিজেদের দোকান ছেড়ে রাতের আঁধারে পালিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলা ভাংচুর ও লুটপাট অব্যাহত রয়েছে।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে সিকিউরিটির গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার জের ধরে বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের দোকানে হামলা ও লুটপাট চালিয়েছে স্থানীয়রা।

উল্লেখ্য, সোমবার ব্লুমফন্টেইনের চেক আউট এলাকায় মাংগুয়ান কমিউনিটি কনসার্ন নামে একটি সংগঠন নিজেদের দাবি-দাওয়া নিয়ে স্থানীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়।

এ সময় মিছিল থেকে বিদেশিদের দোকানে হামলা করার চেষ্টা করা হলে দোকানে কর্মরত সিকিউরিটি গুলিবর্ষণ করে। এ সময় গুলিতে একজন কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন।

কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার পর কৃষ্ণাঙ্গরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে রাতের আঁধারে লুটপাট করে বিদেশিদের শতাধিক দোকানে। জানা যায়, কৃষ্ণাঙ্গদের লুটপাটের শিকার অধিকাংশ দোকান বাংলাদেশি মালিকানাধীন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.