‘বিয়েতে উদ্বুদ্ধ করতে ইসলামি ডেটিং অ্যাপ চালু’

তরুণ-তরুণীদের বিয়েতে উদ্বুদ্ধ করতে ইসলামি ডেটিং অ্যাপ চালু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
যাদের প্রতিবেদনে বলা হয়, হামদাম বা সঙ্গী নামের এই অ্যাপটির সাহায্যে বিয়ে করতে ইচ্ছুক তরুণ-তরুণীরা পছন্দের সঙ্গী খুঁজতে ও বাছাই করতে পারবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানে নাগরিকরা বেশি বয়সে বিয়ে করার কারণে দেশটিতে জন্মহার প্রতিনিয়ত হারে কমছে।
এ নিয়ে উদ্বেগ বেড়েছে রাষ্ট্রীয় পর্যায়ে।
তরুণ-তরুণীরা যাতে দ্রুত সময়ের মধ্যে পছন্দের সঙ্গী খুঁজে নিতে পারেন এমন লক্ষ্যে ডেটিং অ্যাপটি চালু করা হয়েছে।

ইরানে দেরিতে বিয়ে করার প্রবণতা বহু দিনের।
এ নিয়ে আগে থেকেই সতর্ক করে আসছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বিভিন্ন কর্তৃপক্ষ।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তেবইয়ান কালচারাল ইন্সটিটিউট জানায়, অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করা হয়েছে।
যা পাত্র-পাত্রীয় ধরন অনুযায়ী সঙ্গী খুঁজতে সহায়তা করবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.