রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, ১৬ ঘণ্টা পর হেলিকপ্টারে উদ্ধার

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, ১৬ ঘণ্টা পর হেলিকপ্টারে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ০৩ মে ২০২৬

ভারতের উত্তরপ্রদেশে সোশ্যাল মিডিয়ার জন্য রিল ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচ তরুণ। একটি পরিত্যক্ত পানির ট্যাংকের ওপর উঠতে গিয়ে মই ভেঙে পড়লে তিনজন নিচে পড়ে যান এবং দুজন ট্যাংকের ওপরই আটকা পড়ে থাকেন দীর্ঘ সময়।

রোববার (৩ মে) বিকেলে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিচে পড়ে গিয়ে সিদ্ধার্থ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শনি ও গোলু নামে আরও দুইজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ট্যাংকের ওপর আটকে পড়া পবন ও কাল্লুকে উদ্ধারে শুরু হয় টানা উদ্ধার অভিযান। প্রথমে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল চেষ্টা চালালেও রাতের বৃষ্টির কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর সহায়তা চাওয়া হয়। তাদের একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার ভোরের দিকে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালায়। মাত্র ১৫ মিনিটের অভিযানে আটকে থাকা দুই তরুণকে নিরাপদে উদ্ধার করে গোরক্ষপুরে নেওয়া হয়।

প্রায় ১৬ ঘণ্টার এই নাটকীয় অভিযানে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া দুই তরুণ বর্তমানে চিকিৎসাধীন এবং তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.