ইউনিস্যাবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত মাহিয়ান আরাফ সিয়াম
ঢাকা: ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মুজিব মাসুদের বড় ছেলে মাহিয়ান আরাফ সিয়াম।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিন মোহতাদি অপর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অনন্যা বিশ্বাস। সম্প্রতি একটি বাছাই প্রক্রিয়া ও ট্রাস্টি বোর্ডের অনুমোদনের মাধ্যমে ৩৫ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মাহিয়ান আরাফ সিয়াম বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত। ঢাকাস্থ ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করে ২০২৩ সালে মাহিয়ান যুক্তরাষ্ট্রে গমন করেন। ছাত্রজীবনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
নিজের প্রতিক্রিয়ায় সিয়াম বলেন, “সাত বছর আগে ইউনিস্যাবে একজন নতুন সদস্য হিসেবে যাত্রা শুরু করি। সেই সময়ের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা আমাকে ধীরে ধীরে গড়ে তুলেছে। আজকের এই দায়িত্ব আমার জন্য গর্বের, পাশাপাশি নতুন প্রজন্মের জন্য কাজ করার একটি বড় সুযোগ।”
নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণ, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি বিদায়ী কমিটির অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে।
কমিটির অপর সদস্যদের নামসহ বিস্তারিত আসছে…
