গ্রামীণফোনের কাছে শাওন-শিলার ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

গ্রামীণফোনের কাছে শাওন-শিলার ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি।  অনুমতি ছাড়াই হুমায়ূন আহমেদের সৃষ্টির বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এক হলেন শাওন ও শিলা। তারা মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণফোনের কাছে ৩ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।

অনুমতি ছাড়াই কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি চরিত্রকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে মেধাস্বত্ব আইন লঙ্ঘন করার অভিযোগে গ্রামীণফোনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেখানেই ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে লেখক পরিবার।

প্রয়াত এই লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওনসহ পরিবারের সদস্যদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী হামিদুল মিজবাহ।

প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, কন্যা নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, পুত্র নূহাশ হুমায়ূন ও ভাই জাফর ইকবালের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।

তাদের আইনজীবী বলেন, ‘আজ ২৭ জুলাই, মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে গ্রামীণফোনকে নোটিশ পাঠিয়েছি। এর আগে গত রোববার রাতেও ই-মেইল করেছিলাম।’

জানা গেছে, মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ২০২০-এর জুলাই মাসে ‘কেমন আছেন তারা’ শীর্ষক কয়েক পর্বের একটি ধারাবাহিক প্রোমোশনাল অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানটির টাইটেল ছিল ‘গ্রামীণফোন নিবেদিত কেমন আছেন তারা’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.