অভিনেত্রী নুসরাতকে ছেড়ে মধুমিতার কাছে যশ!

টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত বর্তমানে অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে প্রেম করছেন। একসঙ্গে একই বাড়িতে তারা বসবাস করছেন।
এমনকি নুসরাতের গর্ভে যে সন্তান পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, সেই সন্তানের বাবাও নাকি যশ।
বেশ কয়েকমাস হলো এমন গুঞ্জন টালিপড়ায়।
এরই মধ্যে কিনা যশ ফিরে যাচ্ছেন মধুমিতা সরকারের কাছে? না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বাস্তবে নয়, মধুমিতার কাছে যশ ফিরছেন পেশাগত কাজেই।

জানা গেছে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নতুন একটি প্রজেক্টে জুটি বাঁধতে চলেছেন যশ ও মধুমিতা। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.