২৪ ঘণ্টায় দেশে কমেছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৪১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে আরো ২৩৫ জনের মৃত্যুবরণ করে। নতুন শনাক্ত হয় ১৫ হাজার ৭৭৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৯০২ জনের।
পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি।
মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.