এভিয়েশন খাত নিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ওয়েবিনার অনুষ্ঠিত

মঙ্গলবার ২রা নভেম্বর ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দুতাবাস আয়োজিত “ দি ভিশন অব বঙ্গবন্ধু ইন স্ট্রাকচারিং এভিয়েশন ইন বাংলাদেশ এন্ড দি কো-অপারেটিভ ল্যান্ডস্কেপ ইন দি এভিয়েশন সেক্টর বিটুইন বাংলাদেশ এন্ড ইন্দোনেশিয়া ”শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী এমপি যোগদান করেন। ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি এর মহাসচিব ও নভো এয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

দুই দেশের মধ্যে এভিয়েশন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সহযোগীতার বিষয় গুলো উপস্থাপিত হয়। দুই দেশের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ এবংএয়ারলাইন্স ও এমআরও সমূহের শীর্ষ নির্বাহীগন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। প্রেসিডেন্ট এওএবি অঞ্জন চৌধুরী এই রুপ একটি ব্যতিক্রমী এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রদূত এভিএম মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উভয় দেশের এই খাত সংশ্লিষ্ট শতাধিক শীর্ষ নির্বাহী এই ওয়েবিনারে যোগদান করেন এবংমূল্যবান মতামত প্রদান করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.