‘সাধারণ মানুষ নয়, আওয়ামী নেতাদের ক্রয়ক্ষমতা বেড়েছে’

‘সাধারণ মানুষ নয়, আওয়ামী লীগ নেতাদের ক্রয়ক্ষমতা বেড়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

‘মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিনগুণ, আয় চারগুণ’ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের সমালোচনা আব্বাস বলেন, ক্রয়ক্ষমতা আর দ্রব্যমূল্য বৃদ্ধি এক জিনিস নয়। আপনার প্রথমে শিখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি আর ক্রয়ক্ষমতা এককথা নয়। যদি ক্রয়ক্ষমতা বেড়ে থাকে সেটা বেড়েছে আওয়ামী চামচাদের, আওয়ামী নেতাদের।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নেতাকর্মীদের স্লোগানে একাধিকবার মেজাজ হারান মির্জা আব্বাস। একপর্যায়ে বিরক্ত হয়ে কিছুক্ষণের জন্য বক্তব্য বন্ধ করে দেন।
অবশ্য বক্তব্যের শেষ মুহূর্তে তিনি তার এই বিরক্তির জন্য দুঃখ প্রকাশ করেন।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.