- লেগ রুম বা সিট পিচ: গবেষণায় দেখা গেছে, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের দীর্ঘ পাল্লার ইকোনমি ফ্লাইটে গড়ে ৩১ ইঞ্চি লেগ রুম দেয়। অন্যদিকে, উত্তর কোরিয়ার এয়ার কোরিও দিচ্ছে ৩২ ইঞ্চি। এমনকি নাইজেরিয়ার এয়ার পিস (Air Peace) ৩৩ ইঞ্চি পর্যন্ত লেগ রুম দিচ্ছে।
- সিট হেলানো (Recline): এয়ার কোরিও’র আসনগুলো ৫ ডিগ্রি পর্যন্ত পেছনে হেলানো যায়।
- বিপরীতে ব্রিটিশ এয়ারওয়েজের আসন মাত্র ৩.৮ ডিগ্রি হেলানো সম্ভব।
- আসনের প্রশস্ততা: একমাত্র আসনের চওড়ার দিক থেকে ব্রিটিশ এয়ারওয়েজ সামান্য এগিয়ে।
- তাদের আসনের প্রশস্ততা ১৭.১ ইঞ্চি, যেখানে এয়ার কোরিও’র আসন ১৭ ইঞ্চি চওড়া।
কিম জং-উনের শাসনাধীন এই এয়ারলাইন্সটি মূলত উত্তর কোরিয়ার বিমান বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।
সমালোচকরা বলছেন, এই তুলনামূলক চিত্র ব্রিটিশ এয়ারওয়েজের সেবার মানের ক্রমাবনতিকেই ফুটিয়ে তুলছে।
