‘চুপ ছিলাম বলেই সম্পর্কটা টিকে আছে’

‘আমি চুপ ছিলাম বলেই সম্পর্কটা টিকে আছে।’
আনুশকা শর্মার সাথে নিজের বিরোধে জড়ানো প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন দীপিকা পাড়ুকোন।
গত কয়েকবছর আগে দীপিকা ও আনুশকা শর্মার ভেতরে তুমুল এক দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বের মূল কারণটি অবশ্য গণমাধ্যমও অনেক পরে জেনেছে।

একটি বহুজাতিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সংযুক্তি নিয়েই মূলত তাদের বিরোধের সূত্রপাত।
দীপিকা তার নির্ধারিত পারিশ্রমিক চাইলে কোম্পানি মৌখিকভাবে রাজী হয়ে গেলেও আনুশকা নিজের বাজারদর থেকে কমিয়ে কোম্পানিকে অফার করেন।
ফলে দীপিকার কাজটি অনায়াসে চলে যায় আনুশকার ঘরে।
ব্যাকডোর দিয়ে এইভাবে কাজ হাতিয়ে নেবার বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি দীপিকা।

এরপর দুজনার মুখ চাওয়াচায়ি বন্ধ ছিল অনেকদিন। এদিকে আনুশকা দীপিকা প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে দুয়েকটা টিপ্পনি কাটলেও একেবারেই মুখে কুলুপ এঁটেছিলেন দীপিকা পাড়ুকোন।
সাংবাদিকেরা দীপিকার মুখ থেকে একটি কূটতর্কও বের করতে পারেননি আনুশকার বিরুদ্ধে।
ফলে বছর কয়েক পরে দীপিকার সাথে আনুশকার রাগ ক্ষোভের বরফ গলতে শুরু করে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.