দেশে মহামারি করোনার সংক্রমণ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
গত এক সপ্তাহে এ ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু, শনাক্তসহ সব সূচকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যুর হার কমেছে ৭৬ দশমিক ৯ শতাংশ এবং শনাক্ত ৪৯ দশমিক ৪ শতাংশ।
একইসঙ্গে নমুনা পরীক্ষা ২৭ দশমিক ৩ শতাংশ এবং সুস্থতা ৪৫ দশমিক ৪ শতাংশ কমেছে।
আগের সপ্তাহে মৃত্যু ৫০ শতাংশ, শনাক্ত ৫১ দশমিক ৬ শতাংশ, নমুনা পরীক্ষা ২৬ দশমিক ২ শতাংশ, সুস্থতা ৫২ দশমিক ১ শতাংশ কমেছিল।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের (এপিডেমিওলজিক্যাল) ১১তম সপ্তাহ (১৪-২০ মার্চ) ৮০ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে এক হাজার ১২৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এ সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।