প্রাথমিকে ক্লাস ২০ রমজান পর্যন্ত খোলা রাখার আদেশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা রাখাতে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

আদেশে জানানো হয়, মহামারি করোনাভাইরাসের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলো।

উল্লেখ্য, গত ১৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এক অনুষ্ঠানে ২০ রমজান পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.