চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল রেলওয়ের ইলেকট্রিশিয়ানের

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের রেললাইনে ট্রেনে কাটা পড়ে কামরুজ্জামান খোকন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লালমনিরহাটে রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন।

গতকাল বুধবার ভোর ৬টার দিকে বিমানবন্দর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, গতকাল ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেনে করে ঢাকা আসেন কামরুজ্জামান খোকন। পরে আবার কমলাপুর যাওয়ার জন্য চলন্ত অবস্থায় ওই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে তার প্রাণ যায়।

তিনি আরও জানান, মৃত যুবক লালমনিরহাটে রেলওয়ের ইলেক্ট্রিশিয়ান ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই রেলওয়ে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.