দুবাইয়ে অ্যালকোহল বিক্রির ওপর কর প্রত্যাহার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রগুলোতে অ্যালকোহল কেনার জন্য আর আলাদা করে ফি দিয়ে লাইসেন্স নিতে হবে না।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে স্থানীয় প্রধান দুই খুচরা অ্যালকোহল বিক্রেতা প্রতিষ্ঠানের তরফে এ তথ্য জানানো হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই পদক্ষেপের ফলে এ অঞ্চলের অন্যান্য শহরের তুলনায় দুবাইয়ের প্রতি আরও বেশি আগ্রহী হবেন পর্যটকরা।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে প্রথমে এক বছরের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই পদক্ষেপ রবিাবর থেকে কার্যকর হয়েছে।

দুবাইয়ের শীর্ষ দুই অ্যালকোহল সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি এমএমআই। ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে তারা জানিয়েছে, ৩০ শতাংশ মিউনিসিপ্যালিটি ট্যাক্স বাতিল এবং অ্যালকোহল লাইসেন্স ফ্রি করে দেওয়ায় পছন্দের পানীয় কেনা এখন আগের চেয়ে অনেক সহজ ও সুলভ।

দুবাই মিডিয়া অফিসের তরফে অবশ্য তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.