তুরস্ক ও সিরিয়ায় বিমান ভরে সাহায্য পাঠাচ্ছেন রোনালদো

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় আহত-নিহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন দেশের পাশাপাশি এগিয়ে এসেছেন বড় বড় তারকারা।এবার সে পথেই হাঁটলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্ষতিগ্রস্তদের তিনি বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।

ইংলিশ সংবাদমাধ্যম ‘ডেইলিমেইল’ এক প্রতিদেবনে জানিয়েছে, পর্তুগিজ তারকা একটি বিমান বোঝাই করে ‍তুরস্ক ও সিরিয়ায় হওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু, খাবার, বালিশ, কম্বল, শিশুদের খাবার, দুধ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন।

এর আগে গত মাসের ৬ তারিখ ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানান, দেশটিতে অন্তত ৬ হাজার ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ২৪ হাজারের বেশি জরুরি কর্মীকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.