বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত

বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার ২০২৩ আজ ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।

এ সময় বিমান সদর ও বিমানবাহিনীর ঘাঁটি সমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

মাতৃভূমি রক্ষায় বিমানবাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার কথা উল্লেখ করে এ সময় বিমান বাহিনীর প্রধান অতি সম্প্রতি তুরস্ক এবং সিরিয়ার মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য বিমানবাহিনীর প্রশংসা করেন।

 

এছাড়াও তিনি বিগত বছরে অনুষ্ঠিত পদ্মাসেতুর উদ্বোধনী ফ্লাইপাস্ট সহ সকল গুরুত্বপূর্ণ দিবসে ফ্লাইপাস সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.