ভয়ভীতি ও চাপ প্রয়োগে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়া হয়েছে: মঈন উদ্দিন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তার বিরুদ্ধে পণ্য পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তার বিরুদ্ধে পণ্য পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (কার্গো) মো. মঈন উদ্দিন লোটাস এ বিষয়ে এভিয়েশন নিউজের সম্পাদক বরাবর লিখিত প্রতিবাদ জানিয়েছেন।
লিখিত প্রতিবাদে তিনি বিলেন, গত 07 September 2026 ইং তারিখে aviationnewsbd.com ই-পেপারে 8.07.33 PM প্রকাশিত একটি প্রতিবেদনে আমি মোঃ মঈন উদ্দিন লোটাস, সহকারী ব্যবস্থাপক (কার্গো), আমার নামে এভিয়েশন নিউজ কর্তৃক কুচক্রীদের দ্বারা প্রভাবিত হয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে নিজের মতো করে প্রকৃত ঘটনাকে পাশ কাটিয়ে আমার সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমাকে ব্যক্তিগতভাবে জড়িয়ে মিথ্যা খবর পরিবেশন করেছেন।
উল্লেখ্য যে, ডিরেক্টর কার্গো (হ্যান্ডেলিং/ম্যানেজমেন্ট) আমার বিরুদ্ধে দুই জন কার্গো হেলপারকে ২৪/০৮/২০২৬ ইং তারিখে তার রুমে ডেকে কয়েক ঘণ্টা রেখে, ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট লিখে নেন। আমি বিষয়টি জানতে পেরে ওই দুইজন হেলপারের সাথে কথা বলি, তারা আমাকে বলেন, আমার নাম জড়িয়ে ডিরেক্টর কার্গোর কর্মকর্তার বিরুদ্ধে তার এই ঘটনাটি লিখিত ভাবে আমাকে প্রদান করেছে। আমি বিষয়টি অফিসিয়ালভাবে বিমানের এমডি/সিইও স্যারের কাছে প্রমাণ সাপেক্ষে তার অপেশাদারিত্ব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে পরিত্রাণের জন্য চিঠিটি জমা দিয়েছি।
তিনি আমাকে ষড়যন্ত্র করে আমার সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমাকে জড়িত করেছেন। যা আমার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তৃণমূল থেকে আসা ব্যক্তি। আমার পিতা একজন ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার স্ত্রী একজন ডাক্তার ও সমাজসেবক। বিগত ২৬ বছর যাবত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সুনাম ও দক্ষতার সাথে চাকুরীরত আছি। উনি আমার সম্মান ক্ষুণ্ন করে মিথ্যাভাবে আমার নাম জড়িয়েছেন। যাহা মানবাধিকার লঙ্ঘন। আমি নিরপরাধ ও ষড়যন্ত্রের শিকার এ হলুদ মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহারের ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি।
আমার নাম জড়িয়ে এমন মিথ্যা সংবাদ না ছাপানো হতো তাহলে আপনাদের শরণাপন্ন হতাম না। আমি চাই আপনার পত্রিকায় যে জায়গায় আমার নামে মিথ্যা তথ্য ছাপা হয়েছে সেখানে আমার পক্ষ হতে একটি প্রতিবাদ ছাপানো হোক, এটি আমার অনুরোধ ও প্রতিবাদ।