রাশিয়ার হুমকি মোকাবিলায় নর্ডিক দেশগুলোর পরিকল্পনা

রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যৌথ নর্ডিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে নর্ডিক অঞ্চলের চার দেশ। সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্ক এই চার দেশের বিমান বাহিনীর কমান্ডাররা এরই মধ্যে এ সংক্রান্ত একটি চিঠিতে সইও করেছেন। এক বিবৃতিতে সংশ্লিষ্টরা জানায় ন্যাটোর মতো যৌথভাবে কাজ করার উদ্দেশ্য তাদের।

ডেনিশ বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ড্যাম বলেন, ‘ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর বিমান বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া শুরু হয়। আমাদের সম্মিলিত বহরকে একটি বড় ইউরোপীয় দেশের সঙ্গে তুলনা করা যেতে পারে।’

ড্যাম বলেন, ‘আমরা আমাদের আকাশপথের নজরদারি আরও শক্তিশালী করতে চাই। একে অপরের নজরদারি সিস্টেম থেকে ডেটা ব্যবহার করে তা সম্মিলিতভাবে ব্যবহার করতে চাই।’

সুইডেন এবং ফিনল্যান্ড গত বছর ট্রান্সআটলান্টিক সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করেছিল। তবে তুরস্কের বাধায় প্রক্রিয়াটি আটকে গেছে। একই সংকটে রয়েছে হাঙ্গেরিও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.