সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার (২ মে) আনুমানিক রাত সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কামরুল ইসলাম চৌধুরী দৈনিক সংবাদ, বাংলাদেশ জাতীয় সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কামরুল ইসলাম অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতায় বেশ সুনাম অর্জন করেন। তিনি ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সিনিয়র সদস্য।

এছাড়াও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তিনি।

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আইচাপাড়া গ্রামে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.