ইকোনমি ক্লাসে নতুন সুবিধা বাড়ালো ওমান এয়ার, বাড়ল ব্যাগেজ সুবিধা

ইকোনমি ক্লাসে নতুন সুবিধা বাড়ালো ওমান এয়ার, বাড়ল ব্যাগেজ সুবিধা

ঢাকা: যাত্রীসেবার মান বাড়াতে ইকোনমি ক্লাসে ভাড়া প্যাকেজে নতুন সুবিধা যুক্ত করেছে Oman Air। বিশেষ করে নির্বাচিত আন্তর্জাতিক রুটে চেক-ইন ব্যাগেজ সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় উপমহাদেশ, কায়রো, ম্যানিলা, দার এস সালাম, বাগদাদ ও জানজিবারসহ বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী যাত্রীরা এখন ‘সুপার সেভার’ ভাড়ায় ২০ কেজি চেক-ইন ব্যাগেজ সুবিধা পাবেন। আগে এই ভাড়ায় শুধু কেবিন ব্যাগেজই অন্তর্ভুক্ত ছিল।

একই রুটে ‘কমফোর্ট’ ভাড়ায় ৩০ কেজি এবং ‘ফ্লেক্স’ ভাড়ায় সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ বহনের সুযোগ দেওয়া হচ্ছে। যাত্রীদের বাড়তি সুবিধা ও নমনীয়তার চাহিদা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছর ‘সুপার সেভার’ ভাড়ায় “যেকোনো কারণে বাতিল” (cancel for any reason) সুবিধা চালু করে ওমান এয়ার। পাশাপাশি ভ্রমণ বিমা সেবাতেও উন্নয়ন আনা হয়েছে।

২০২৪ সালে ভাড়া প্যাকেজ চালুর পর থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি যাত্রী বিভিন্ন অ্যাড-অন সুবিধা নিয়ে নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা কাস্টমাইজ করেছেন বলে জানিয়েছে এয়ারলাইনটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.