মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছিল!

Mical-L20170125180807বিশ্ববিখ্যাত সংগীত তারকা মাইকেল জ্যাকসনের একমাত্র মেয়ে প্যারিস জ্যাকসন বিশ্বাস বলেছেন, তার বাবা মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমস নামের একটি প্রভাবশালী গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছেন।

খবরে বলা হয়েছে, রোলিং স্টোন ম্যাগাজিনে দেয়া প্রথমবারের মতো একান্ত সাক্ষাৎকারে প্যারিস জ্যাকসন এমন মন্তব্য করেন।

১৮ বছর বয়সী এই তরুণী বলেন, ‘২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়টি ছিল একটি ‘ষড়যন্ত্র’। তখন আমার বয়স ছিল ১১ বছর।’

২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের।

পরে অনিচ্ছাকৃত মানব হত্যার অভিযোগে তার চিকিৎসক কনরাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.