৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নভোএয়ার এর টিকেটের মূল্যে ১০% ছাড়

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নভোএয়ার এর টিকেটের মূল্যে ১০% ছাড়।

৬বছর সাফল্যের সাথে যাত্রী পরিবহন করেসপ্তমবর্ষে পদার্পন করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।এ উপলক্ষ্যে নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম“স্মাইলস” গ্রাহকদের জন্যটিকেটের মূল্যে ১০% ছাড়ের ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্মানিত গ্রাহকদের ৯ থেকে ৩১ জানুয়ারীর এর মধ্যে নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকে টিকেট ক্রয় করতে হবে, অফারটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। নভোএয়ার সম্মানিত যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে সর্বপ্রথম “স্মাইলস” ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম চালু করে।
৬ষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষ্যে সারাদেশব্যাপী ট্রাভেল এজেন্সীর কর্মকর্তা ও সম্মানীত যাত্রীদের সাথে কেক কেটে ও নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। এ সাফল্য বজায় রেখে ৭ম বছরে পদার্পন এর অঙ্গীকার হবে, আমাদের সম্মানিত যাত্রী চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজন এর মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।
নভোএয়ার ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত৪৭,৫০০ এর বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ২৫ লাখেরও বেশি যাত্রী সেবা দিয়েছে।এ সময়ে সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনার গড় শতকরা ৯৮.৯৭।
নভোএয়ারএটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.