মশিকুরের কলাম : ভোর হয়েছে পিতা……

মশিকুর রহমান : ১৭ই মার্চ ১৯৬৭ ।। শুক্রবার । বঙ্গবন্ধু লিখলেন তাঁর ‘কারাগারের রোজনামচায় “ আজ আমার ৪৭তম জন্মবার্ষিকী । এই দিনে ১৯২০ সালে পূর্ব বাংলার এক ছোট্ট পল্লীতে জন্মগ্রহন করি। আমার জন্মবার্ষিকী আমি কোনদিন নিজে পালন করি নাই – বেশি হলে আমার স্ত্রী এই দিনটাতে আমাকে ছোট্ট একটি উপহার দিয়ে থাকত। ………
তখন সাড়ে চারটা বেজে গিয়েছে , বুজলাম আজ বোধ হয় রেণু ও ছেলে মেয়েরা দেখা করার অনুমতি পায় নাই ।পাঁচটাও বেজে গেছে।ঠিক সেই মুহূর্তে জমাদার সাহেব বললেন , চলুন আপনার বেগম সাহেবা ও ছেলেমেয়েরা এসেছে। তাড়াতাড়ি কাপড় পরে রওয়ানা করলাম জেলগেটের দিকে । ছোট মেয়েটা আর আড়াই বৎসরের ছেলে রাসেল ফুলের মালা হাতে করে দাঁড়াইয়া আছে।মালাটা নিয়ে রাসেলকে পরাইয়া দিলাম । সে কিছুতেই পরবেনা, আমার গলায় দিয়ে দিল।…….
ছয়টা বেজে গিয়েছে , তাড়াতাড়ি রেণুকে ও ছেলেমেয়েকে বিদায় দিতে হলো। রাসেলও বুজতে আরম্ভ করেছে , এখন আর আমাকে নিয়ে যেতে চায় না।আমার ছোট মেয়েটা খুব ব্যথা পায় আমাকে ছেড়ে যেতে , ওর মুখ দেখে বুঝতে পারি । ব্যথা আমিও পাই , কিন্তু উপায় নাই । রেণুও বড় চাপা, মুখে কিছুই প্রকাশ করে না। ফিরে এলাম আমার আস্তানায়। ঘরে ঢুকলাম , তালা বন্ধ হয়ে গেল বাইরে থেকে । ভোর বেলা খুলবে।”
ভোর হয়েছে পিতা। আজো তোমার বাংলার আকাশে প্রতিদিন সূর্য উঠে , নির্মল বাতাস বয় । তোমার দেয়া সে বাঙ্গালী আলোয় , বাঙ্গালী বাতাসে আমরা নতুন জীবন পাই প্রতিদিন ।
বুক ভরা নি:শ্বাসে বলি – জয় বাংলা, জয় বঙ্গবন্ধু । শুভ জন্মদিন পিতা।

লেখক : মসিকুর রহমান, সভাপতি, বিমান শ্রমিকলীগ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.