সার্ভার বিভ্রাটে বিশ্ব জুড়ে ব্যহত এয়ার ইন্ডিয়ার পরিষেবা

সার্ভার বিভ্রাটে বিশ্ব জুড়ে ব্যহত এয়ার ইন্ডিয়ার পরিষেবা।

সার্ভার বসে যাওয়ায় শনিবার ভোর থেকে ভারত-সহ গোটা বিশ্বেই বন্ধ হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। এর ফলে দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন বিমানযাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও দিয়ে নিজের অভিজ্ঞতাও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন ভুক্তভোগীরা।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেন, “বিমানসংস্থার যাত্রী ব্যবস্থা সংক্রান্ত সার্ভারটি বসে গিয়েছে। এটি প্রযুক্তিগত ত্রুটি। কিছুক্ষণের মধ্যেই এটা ঠিকঠাক করে ফেলা হবে।” ভোর তিনটে থেকে এই সমস্যা শুরু হওয়ায়, যাত্রীদের বোর্ডিং পাস দিতে পারেনি এয়ার ইন্ডিয়া।

গায়ত্রী রঘুরাম নামক এক ভুক্তভোগী যাত্রী মুম্বই বিমানবন্দর থেকে একটি ভিডিও টুইট করে লিকেছেন, “মুম্বই বিমানবন্দরে প্রায় হাজার দুয়েক যাত্রী আটকে পড়েছেন।” শেষ পাওয়া খবরে, এখনও গণ্ডগোল সারিয়ে উঠতে পারেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে এটাই প্রথম নয়। গত বছর ২৩ জুন ঠিক এ রকম সমস্যায় জর্জরিত হয়েছিল এয়ার ইন্ডিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.