যশোরে তিন কোটি টাকা মূল্যের কৃষ্ণা মূর্তি উদ্ধার

index_82537যশোর : যশোরে আনুমানিক মূল্য ৩ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালী থানার লেবুতলা এলাকা থেকে ৩ কেজি ৩১২ গ্রাম ওজনের কৃষ্ণা কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতয়ালী থানার লেবুতলা এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩১২ গ্রাম ওজনের কৃষ্ণা কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসআই মোহাম্মদ মিরাজ এবং এএসআই মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.